চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
ফলে এখন থেকে চিকিৎসার জন্য জনপ্রতি ৩০ হাজার ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশিরা।
এর আগে এই খরচের সীমা ১৫ হাজার ডলার ছিল। এর বেশি ডলার দেশের বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো।
এদিকে, একই প্রজ্ঞাপনে বিদেশে শিক্ষা খরচ নেওয়ার নিয়ম শিথিল করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচের জন্য ডলার নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। পাশাপাশি পেশাগত কোর্সের খরচের জন্য ডলার নিতে পূর্বানুমোদন লাগবে না।
এসএইচ/