সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ২০ লাখ রুপির বৃত্তি প্রদান করেছে ভারতের জমিয়তে উলামায়ে মহারাষ্ট্র (আরশাদ মাদানী) পরিচালিত মুফতি কিফায়াতুল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট। বৃত্তির প্রথম তালিকায় ৩৫০ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন, যাদের মধ্যে ২১ জন অমুসলিম শিক্ষার্থীও রয়েছেন।

মুম্বাইয়ের ইমামবাড়া কমপাউন্ডে অবস্থিত জমিয়তে উলামায়ে মহারাষ্ট্রের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা হালিমুল্লাহ কাসেমী।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশাপাশি উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদেরও এ বৃত্তি প্রদান করা হয়েছে। প্রথম তালিকায় এলএলবি ও এলএলএম অধ্যয়নরত ১৯ জন শিক্ষার্থীও অন্তর্ভুক্ত রয়েছেন।

আয়োজকরা জানান, বৃত্তি কর্মসূচি শুধু মুসলিম শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার অংশ হিসেবে ২১ জন অমুসলিম শিক্ষার্থীও বৃত্তি পেয়েছেন। ট্রাস্টের মতে, এ উদ্যোগ জাতীয় সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের সংসদ সদস্য অরবিন্দ সাওয়ান্ত বলেন, শিক্ষা এমন একটি শক্তি, যা ব্যক্তি ও জাতি—উভয়ের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। তিনি অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষায় আর্থিক সহায়তাকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

মহারাষ্ট্র বিধানসভার সদস্য আমিন প্যাটেল বলেন, সমাজের টেকসই উন্নয়নের জন্য শিক্ষাখাতে বিনিয়োগই সবচেয়ে কার্যকর বিনিয়োগ। অন্যদিকে মুম্বাই কংগ্রেসের মুখপাত্র নিজামুদ্দিন রায়েন ২১ জন অমুসলিম শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার উদ্যোগের প্রশংসা করে বলেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে মাওলানা হালিমুল্লাহ কাসেমী বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর যেন লেখাপড়া বন্ধ না হয়, সে লক্ষ্যেই জমিয়তে উলামায়ে মহারাষ্ট্র দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ভবিষ্যতেও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার এই কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্রাস্টের পক্ষ থেকে আরও জানানো হয়, স্নাতকোত্তর, বিভিন্ন পেশাভিত্তিক কোর্স এবং মেডিকেল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন গ্রহণ এখনো চলমান রয়েছে। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ