সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা   বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির

আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে সাবের

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা আজ রোববার (২ আগস্ট) থেকে শুরু হচ্ছে। দেশের বাছাইকৃত ১৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেফাক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এ পরীক্ষায় শুধু বেফাকের অধীনস্থ মাদরাসা থেকে অধ্যয়ন শেষে আল-হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

পরীক্ষা গ্রহণের জন্য ১৭টি গ্রুপে বিভক্ত হয়ে ৩৪ জন অভিজ্ঞ পরীক্ষক দায়িত্ব পালন করবেন। সম্পূর্ণ মৌখিক পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কেরাতে ১০০ নম্বর এবং তাজবীদে ১০০ নম্বর বরাদ্দ রয়েছে।

এর আগে বেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৭ জুলাই পর্যন্ত নিবন্ধন ও ফি জমা কার্যক্রম সম্পন্ন হয়। পরে ২ আগস্ট থেকে পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কেন্দ্র নির্বাচনের সুযোগও রাখা হয়েছিল।

এদিকে গত ৩০ জুলাই বেফাকের ভেরিফায়েড পেজে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিনে কোন দিন কোন রোল নম্বরের পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি গ্রহণ এবং নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ