জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুরিয়ারচর, কিশোরগঞ্জ-এ খোলা হয়েছে এক বছর মেয়াদি একটি মানসম্পন্ন ইফতা বিভাগ। এর সিলেবাস যেমন খুবই মানসম্পন্ন ও যুগোপযোগী, এর উস্তাযগণও তেমনি বিজ্ঞ ও পারদর্শী। মেধাবী ও পড়ূয়া ছাত্রদের জন্য এটি হবে এক তৃপ্তিদায়ক জায়গা।
৮ শাওয়াল, শনিবার (২৮ মার্চ) থেকে ইফতা বিভাগে ভর্তি শুরু হয়েছে।
বৈশিষ্ট্যসমূহ
১. জামিআ ইসলামিয়া ঢাকা এর ইফতা বিভাগে দীর্ঘ ষোল বছর প্রধান মুশরিফ হিসেবে দায়িত্ব পালনকারী ও বহুগ্রন্থ প্রণেতা হাফেয মাওলানা মুফতী 'সুহাইল আবদুল কাইয়ুমের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নেগরানী।
২. সুবিশাল ও সমৃদ্ধ কুতুবখানায় সবসময় মুতালাআ করার সুব্যবস্থা।
৩. প্রত্যেক ছাত্রের জন্য ভিন্ন বিষয়ে একশো তামরীন করা বাধ্যতামূলক।
৪. এক বছরে তিন সেমিস্টার ও তিনটি ফাইনাল পরীক্ষা।
৫. সমকালীন ফিকহি মাসায়িল, ব্যাংক, বিমা, ট্যাক্স, কাস্টমস, শেয়ার বাজার, কোম্পানি ও অর্থনীতির ওপর পাঠদান।
৬. ইংরেজি ভাষা ও বাংলা সাহিত্যের ওপর বিশেষ ক্লাস।
৭. কম্পিউটার প্রশিক্ষণ।
৮. দরসের বাহিরে দৈনিক নির্ধারিত পরিমাণ মুতালাআ করা বাধ্যতামূলক।
৯. ফারায়িযের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে টাকা-পয়সা, সোনা-রূপা ও জমি বন্টন এর সকল পদ্ধতির প্রশিক্ষণ।
১০. মুশরিফ কর্তৃক প্রতিদিনের রিপোর্টখাতা প্রদর্শন।
১১. বিশেষ বিশেষ মাসায়িলের ওপর লেকচার প্রদান।
১২. ভূমি জরিপ প্রশিক্ষণ ও সরকারি সার্টিফিকেট প্রদান।
১৩. আউযানে শরইয়্যাহ এর ওপর বিশেষ দরস।
১৪. উন্নত পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খানার ব্যবস্থা।
ভর্তির যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে উত্তীর্ণ ও যোগ্যতা সম্পন্ন হতে হবে।
- মাদরাসায় সম্পূর্ণ আবাসিক থাকতে হবে।
- ইমাম, মুআজ্জিন ও বিবাহিত ছাত্রগণ ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
ভর্তি পরীক্ষা
মৌখিক ও লিখিত পরীক্ষার বিষয়: হিদায়া ৩য় খণ্ড, নুরুল আনওয়ার কিতাবুল্লাহ ও প্রাসঙ্গিক যেকোনো বিষয়।
আইও/