সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ‘নো কিংস’ বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি সংস্কারের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। কঠোর অভিবাসন অভিযান হওয়া মিনেসোটা অঙ্গরাজ্যকে ঘিরেই মূল আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর এক মাস পর এই প্রথম এমন কর্মসূচি পালিত হচ্ছে। 

গতকাল শনিবার (২৮ মার্চ) আয়োজিত এ বিক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দফার দেশব্যাপী ‘নো কিংস’ আন্দোলন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্য জুড়ে ৩ হাজার ৩০০টির বেশি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিসহ বড় শহরগুলোতে বড় সমাবেশের পাশাপাশি রোম, প্যারিস ও বার্লিনেও চলছে সমান্তরাল কর্মসূচি। 

তবে আয়োজকরা বড় শহরের বাইরে রক্ষণশীল এলাকাগুলোতে বেশি মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছেন। তাদের ধারণা, মোট অংশগ্রহণকারীর প্রায় দুই-তৃতীয়াংশ শহরের বাইরে বিক্ষোভে অংশ নেবেন।

এর আগে জুন ও অক্টোবরেও ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ অংশ নেয়। নভেম্বরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে এই আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

মূল সমাবেশটি মিনেসোটার মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বরে মিনেসোটায় ‘অপারেশন মেট্রো সার্জ’ নামে কঠোর অভিবাসন অভিযান চালানোর পর থেকেই এই অঞ্চল আলোচনায় আসে। 

ওই অভিযানে তিন হাজারের বেশি ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয় এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে।

এ বছর জানুয়ারিতে অভিযানের সময় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয় এবং সংস্কারের দাবি ওঠে। শনিবারের বিক্ষোভে তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে।

সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্সের। এছাড়া সংগীত পরিবেশন করবেন ব্রুস স্প্রিংস্টিন ও জোয়ান বায়েজ। 

এদিকে, ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশপাশে জড়ো হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ