বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :

ময়মনসিংহের ইত্তেফাকুল মাদারিসিলের ফল প্রকাশ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী পরিচালিত ইত্তেফাকুল মাদারিসিল (কওমি আঞ্চলিক শিক্ষা বোর্ড) কওমিয়ার ৩০তম বৃত্তি ও সপ্তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী ১৭ রমজান শনিবার (৭ মার্চ) প্রকাশিত হবে।

ইত্তেফাকুল উলামার প্রকাশনা বিভাগ ও সাহিত্য সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৩০তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গল ও বুধবার। এছাড়াও সপ্তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি।

উক্ত বোর্ড পরীক্ষায় ময়মনসিংহ সদর ও অন্যান্য থানার কওমি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ রয়েছে। প্রতিবারের মতো এবারও ফলাফল থানাভিত্তিক ভাগ ও নির্ধারণ করে দেওয়া হবে বলে জানা যায়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ