ছাত্র জমিয়ত বাংলাদেশ আরজাবাদ ক্যাম্পাস শাখার উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে দিনব্যাপী সিরাতভিত্তিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী জলসা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত প্রতিযোগিতায় চারটি বিষয়ে ছয়টি গ্রুপে মোট ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বশেষ ২৫ জন প্রতিযোগী গৌরবের সঙ্গে সফলতা অর্জন করেন।
১১ সেপ্টেম্বর বাদ ইশা পুরস্কার বিতরণী জলসা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ আরজাবাদ ক্যাম্পাস শাখার সভাপতি মুফতি রহমতে এলাহী মুহাম্মদ আরমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সহ-সভাপতি ছাত্র নেতা ইমরান বিন অহমেদ ও শিহাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া হাফিজাহ