বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র ফেরিতে ওঠার সময় পদ্মায় তলিয়ে গেল বাস, বহু হতাহতের শঙ্কা শাওয়াল যেভাবে বিয়ের মাস হলো

চলমান সহিংসতায় সরকারের নীরবতায় জবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশব্যাপী সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন,

“বাংলাদেশের সাধারণ মানুষ আজ নিরাপদ নয়। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অথচ যাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে, তারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। খুন-খারাবি ঘটলেও প্রশাসন চুপচাপ থাকে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এসব দমন করতে না পারে, তাহলে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিক।”

শাখা সভাপতি নূর মোহাম্মদ বলেন,

“১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর সংস্কারের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। কিন্তু তারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। পদত্যাগই তাদের একমাত্র বিকল্প।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ