বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

মাদ্রাসায়ও ফিরছে বৃত্তি পরীক্ষা, পাঁচ বিষয়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আবারও শুরু হতে যাচ্ছে ইবতেদায়ি স্তরের বৃত্তি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি বিষয়ের ওপর। বুধবার (৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাঁচটি বিষয়ের ওপর মূল্যায়ন করা হবে:
 কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান।

এর মধ্যে কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, এবং গণিত ও বিজ্ঞান একত্রে সম্মিলিতভাবে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের জন্য থাকবে ১০০ নম্বর, অর্থাৎ মোট ৫০০ নম্বরে হবে পুরো পরীক্ষা।

তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডধারী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসার সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরা। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণে বলা হয়েছে, প্রতিটি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন বোর্ড থেকে দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৭ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই পরীক্ষাও ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে এই বৃত্তি পরীক্ষা। ২০০৯ সালে ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’ (পিইসি) চালুর পর ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। এবার পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তি সুবিধা পাবে এবং মাধ্যমিক স্তরে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে তাদের।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ