মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা   রাষ্ট্রের সর্বস্তরে ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখানের দাবি ড. সরোয়ারের হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা যত্রতত্র দাওরায়ে হাদিস খোলার হিড়িক ও কিছু কথা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘সুখবর’ বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ইসলামী যুব আন্দোলনের ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস

কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি গেলেন হাফেজ বশির ও তার উস্তাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি আরবের মক্কায় গেছেন হাফেজ বশির আহমাদ ও তার উস্তাদ শাইখ নেছার আহমাদ আন নাছিরী। আজ বৃহস্পতিবার ( ৭  আগস্ট) তারা সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

হাফেজ বশির শাইখ নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের ছাত্র। মাদরাসাটির অবস্থান রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের পশ্চিমে কাজলা ফুটওভার ব্রিজ সংলগ্ন। 

মক্কার মসজিদে হারামে অনু্ষ্ঠিত বিশ্ব মঞ্চে মেধাবী প্রতিযোগী হাফেজ বশির বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। 

হাফেজ বশির এর আগে ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায়  প্রথম স্থান অর্জন করেন। গত বছর আলজেরিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয়, পি এইচপি কুরআনের আলো এনটিভিতে প্রথম এবং হুফফাজুল কুরআনেও প্রথম হন।

হাফেজ বশির আহমাদের জন্য দোয়া চেয়ে শায়খ নেছার আহমদ আন নাছিরী দেশবাসীর উদ্দেশে বলেন- ‘আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের প্রেরণা। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, বাংলাদেশকে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব হিফজের মানচিত্রে নেতৃত্বের আসনে পৌঁছে দেওয়া।’

২০২৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শাইখ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ আনাছ বিন আতিক প্রথম হয়েছিলেন। এভাবেই প্রতি বছর বাংলাদেশের  লাল সবুজের পতাকার জন্য বিশ্বজয় করে আসছেন শাইখ নেছার আহমাদ আন নাছিরীর ছাত্ররা। তিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি রাজনীতিতেও পদার্পণ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ