বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

৯ মাসেই হাফেজ কুমিল্লার ৯ বছরের গালিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র নয় মাসে হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু। সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআনে কারিমের হেফজ সম্পন্ন করে।

ছোট্ট শিশুর নাম উসমান খন্দকার গালিব। সে কুমিল্লা মহানগরের নূরপুর খন্দকার বাড়ির মোহাম্মদ হাবিব খন্দকারের ছেলে।

কুমিল্লা মহানগরের ছাতিপট্টি মসজিদের বিপরীত পাশে রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী গালিব। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

এ প্রসঙ্গে তার শিক্ষক ও রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির মোহতামিম হাফেজ মাওলানা সুলাইমান সরকার বলেন, ‘গালিব খুব অল্পসময়ে হেফজ সম্পন্ন করেছে। এতে আমরা মাদরাসার সকলেই খুব আনন্দিত।’

তিনি উসমান খন্দকার গালিবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রিয়াদুল কোরআনের হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ বলেন, উসমান খন্দকার গালিব অত্যন্ত মেধাবী ও নম্র ভদ্র একজন ছাত্র। তার আন্তরিক প্রচেষ্টা, তাকে নিয়ে বাবা-মায়ের মেহনত ও উস্তাদদের পরিশ্রমের যৌথ ফলাফল এই অল্প সময়ে গালিবের হাফেজ হওয়া। আমরা তার আলোকিত ভবিষ্যত কামনা করছি।

উসমান খন্দকার গালিব ভবিষ্যতে বড় আলেম ও দ্বীনের দাঈ হতে চায় এবং দেশ-বিদেশে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে চায়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ