বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৭৫ দিনে হাফেজ হলো ৮ বছরের তানভীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছায়েদুজ্জামান তানভীর। বয়স মাত্র আট বছর। সে ১৭৫ দিনে (৫ মাস ২৫ দিন) সম্পূর্ণ কুরআনে কারীম মুখস্থ করে হাফেজ হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তানভীর শাহরাস্তি পৌরসভার নিজমেহার মোল্লা বাড়ির মোহাম্মদ নূরুন্নবীর দ্বিতীয় ছেলে। তার বয়স আট বছর। তার বাবা একজন পান বিক্রেতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, তানভীরের এই সাফল্য আমাদের সমাজের জন্য গর্বের। এ ধরনের অর্জন প্রমাণ করে ইচ্ছাশক্তি থাকলে সবকিছুই সম্ভব।

বিশেষ অতিথি হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আবু নছর আশরাফি বলেন, তানভীর আমাদের শিশুদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রযুক্তির এই যুগে একজন শিশু যখন কোরআনের আলোয় নিজেকে গড়ছে, তখন তা সমাজের জন্যও আশার আলো হয়ে ওঠে।

আরও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু, শাহরাস্তি ইসলামী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল এবং প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মাওলানা আবু সুফিয়ান রাজাপুরী।

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, তানভীর অত্যন্ত মনোযোগী ও বিনয়ী। ধারাবাহিক অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে সে মাত্র ১৭৫ দিনে কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

তিনি আরও জানান, মাদরাসাটির ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এর আগেও এক ছাত্র তৌহিদুল হাসান তাহসিন ৪ মাসে হিফজ শেষ করলেও বয়স ও ব্যাকগ্রাউন্ড বিবেচনায় তানভীরের কীর্তি ব্যতিক্রম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ