বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বেফাকে দিলু রোড মাদরাসার সাফল্য; মেধা তালিকায় ১৪০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

প্রতি বছরের মতো এবারও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য অর্জন  করেছে ঢাকার রমনা থানাধীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা)।

জানা যায়, বিগত কয়েক বছর যাবত দিলু রোড মাদরাসা ধারাবাহিকভাবে মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। সে ধারাবাহিকতায় এবছরও ব্যতিক্রম হয়নি। এবছর বেফাকের মেধা তালিকায় স্থান নিয়েছে ১৪০ জন শিক্ষার্থী।

এর আগে ২০২১ সালে স্ট্যান্ড সংখ্যা ছিল ৩৪ জন। ২০২২ ঈ. সনে বেড়ে হয়েছে ৮৬ জন। ২০২৩ ঈ. সনে উক্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জন। সর্বশেষ ২০২৪ ঈ. সনে ১৪০ জন  ছাত্র মেধা স্থান লাভ করে সাড়া জাগিয়েছে প্রতিষ্ঠানটি।

এই সাফল্যের জন্য শুকরিয়া আদায় করে প্রতিষ্ঠানটির মুহতামিম ও শাইখুল হাদীস মুফতী সালাহ উদ্দীন বলেন, আলহামদুলিল্লাহ! আমাদের মাদরাসা গত কয়েক বছর যাবত জ্যামিতিক হারে সফলতা অর্জন করে আসছে। এ সফলতার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

সফলতার পিছনের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমোদের সবার সমন্বিত প্রয়াস ছিল ভালো ফলাফল করার। আমাদের নীতি ছিল কোনো নোট গাইড অনুসরণ না করা। সরাসরি মূল কিতাব থেকেই যেন প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। বেফাকের প্রশ্নগুলোও কিন্তু সে  আঙ্গিকেই হয়েছে। এছাড়া, আমাদের উস্তাদদের সবার সমন্বিত মেহনত ছিল। সকলের মেহনত, চেষ্টা আর দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দান করেছেন’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ