বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর কবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম, প্রবীণ মুহাদ্দিস আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব সাহেব গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি মাদরাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।

আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব (দা.বা.) দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় ধরে হাদিসের দরস দিয়ে আসছেন। এর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি শাইখুল হাদিসের দায়িত্ব পালন করছেন। তিনি শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী (রহ.)-এর শাগরিদ আল্লামা আব্দুল ওয়াদুদ সন্দ্বীপী (রহ.)-এর স্নেহধন্য ছাত্র।

তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনায় দেশবাসী, বিশেষত উলামায়ে কেরাম ও দ্বীনদার মুসলমানদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন তাঁর সুযোগ্য ছেলে ও ওলামা বাজার মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা নূরুল্লাহ নূরী।

তিনি মহান আল্লাহর দরবারে হজরতের দ্রুত সুস্থতা, পূর্ণাঙ্গ শিফা ও নেক হায়াত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ