রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল গর্তে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা যায়। 

রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক বলেন, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই নছিমন নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে যানবাহন ২টি সড়কের পাশের গর্তে পড়ে যায়।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরুর ব্যবসায়ী ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। মোটরসাইকেল আরোহী এমদাদুল হক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন ২টি উদ্ধারের কাজ চলছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ