
|
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী
প্রকাশ:
১৪ নভেম্বর, ২০২৬, ০১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক |
ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক: রাজধানীর মেরাদিয়া, খিলগাঁওয়ের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া-ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে বার্ষিক ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল (রোববার, ১৫ নভেম্বর) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রাসুলুল্লাহ সা.-এর ২৬তম বংশধর এবং শাইখুল ইসলাম সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী রহ.-এর কনিষ্ঠ সন্তান, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, সাইয়্যেদ আসজাদ মাদানী হাফিজাহুল্লাহ। জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল হাই-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক-পরিবহণ ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এম.পি.। মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নুরুল আলম ইসহাকীর পরিচালনায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মিরপুরের জামিয়া হোসাইনিয়া আরজাবাদ-এর মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া; নেত্রকোনার টাউন হল বড়বাজার জামে মসজিদের খতীব মাওলানা আফজাল হোসাইন রাহমানী। আয়োজক কমিটির পক্ষ থেকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়েছে। আইও/ |