শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের পুরাণবাজারে অবস্থিত জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলূম (জাফরাবাদ হাফিজিয়া মাদরাসা)-এর ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও তা'লীমী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন মাদরাসার বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা আলোচনা করবেন।

মাহফিলের কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রারম্ভিক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সকাল সাড়ে ৯টায় আলোচনা করবেন ঢাকার ফরিদাবাদ মাদরাসার মাওলানা নজরুল ইসলাম। তাঁর আলোচনার বিষয় ‘আদর্শ পরিবার ও আদর্শ সন্তান’।

সকাল সাড়ে ১০টায় ‘ব্যক্তি স্বাধীনতা ও ইসলাম’ বিষয়ে আলোচনা করবেন আল-মারকাজুল হানাফী বাংলাদেশের মুহতামিম মুফতি নোমান কাসেমী। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে অজু ও নামাজের প্রশিক্ষণ। দুপুর ১২টায় ফরিদাবাদ মাদরাসার মুফতি আব্দুস সালাম ‘কওমি মাদরাসার ঐতিহ্য ও অবদান’ বিষয়ে আলোচনা করবেন।

দুপুরে যোহরের নামাজের পর মৃত্যু ও কাফন-দাফনের মাসায়েল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল ২টা ৪৫ মিনিটে মুরাদনগর মাদরাসা, কুমিল্লার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আমজাদ হুসাইন ‘মদ ও জুয়ার ভয়াবহতা’ বিষয়ে আলোচনা করবেন।

বিকেল ৪টায় আসরের নামাজের পর আলোচনা করবেন ঢাকার বারিধারা মাদরাসার শাইখুল হাদিস মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী। তাঁর আলোচনার বিষয় ‘স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’।

বাদ মাগরিব আলোচনা করবেন কুমিল্লার সুধন্যপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাকুন্নবী। তাঁর আলোচনার বিষয় ‘পরিবার পরিকল্পনা ও ইসলাম’।

রাত সাড়ে ৭টায় এশার নামাজের পর জামিয়ার মুহতামিম মাওলানা খাজা আহমদুল্লাহ ‘পারিবারিক সুসম্পর্ক ও তিন তালাকের ভয়াবহতা’ বিষয়ে আলোচনা করবেন। রাত সাড়ে ৮টায় বক্তব্য রাখবেন ফুলছোঁয়ার পীর সাহেব মুফতি আবু সাঈদ। তাঁর আলোচনার বিষয় ‘দুনিয়ার মুহাব্বত ও ফিকরে আখেরাত’। রাত ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।

মাহফিলে অংশগ্রহণের জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ