বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের সাইনবোর্ড, রওশন সড়ক, ভোগড়া, নাওজোর, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। সাইনবোর্ড এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। 

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা ওইসব এলাকায় বিক্ষোভ শুরু করেন। গত কয়েকদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইনবোর্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া করেন।

পরে পুলিশও তাদের ধাওয়া দেয়। এতে করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে জয়দেবপুর রোডে রওশন সড়ক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

অপরদিকে কোনাবাড়ী এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় কাজে যোগ দেওয়া শ্রমিকদের বিভিন্ন কারখানা থেকে বের করে আনতে কারখানায় ইট পাটকেল ছোড়েন আন্দোলনরত শ্রমিকরা। এসব ঘটনায় গাজীপুরের প্রায় ২০-২৫টি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। অনেক শ্রমিক কারখানায় যান। একপর্যায়ে সকাল ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়কে নেমে আসার চেষ্টা করেন। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকদের ধাওয়া করলে তারা বিভিন্ন অলিগলিতে লুকিয়ে পড়েন। কিছু সময় পর পর তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ