শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে কেইস্টিন ভার বুনাগ (৩২) নামে এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বনানীর ওই ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল আমিন গনমাধ্যমকে জানিয়েছিলেন, কেইস্টিন ভার বুনাগ পর্যটক ভিসায় গত মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। জাপানের একজন নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নেন তিনি।

আল আমিন আরও বলেন, সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। ঘটনার সময় জাপানের ওই নাগরিক বাসায় ছিলেন না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ