মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর পৃথক স্থানে খালের পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় দুই সহোদর ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, পটুয়াখালী জেলার দশমিনা থানার গছানি গ্রামের রাব্বি শেখের দুই সন্তান সুমাইয়া (৮) ও আব্দুল্লাহ (৬)। দাড়াইল এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে তাবাসুম (৪) ও ফরমান আলীর ছেলে সিদ্দিক (৫)।

নিহত সুমাইয়া ও আব্দুল্লাহ টঙ্গীর বাকরাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। অপরদিকে, তাবাসুম ও সিদ্দিক দাড়াইল এলাকার স্থানীয় বাসিন্দা।

সোমবার (১২ অক্টোবর) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়,  সকালে বাকরাইলের পার্শ্ববর্তী গ্রাম দাড়াইল এলাকায় একটি খালে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায় দুই শিশু তাবাসুম ও সিদ্দিক। পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রোববার (১১ অক্টোবর) বিকালে তুরাগ নদসংলগ্ন খালে গোসল করতে নামে সুমাইয়া, আব্দুল্লাহ ও তাদের এক সহপাঠী। এ সময় স্রোতে তলিয়ে যায় দুই ভাই-বোন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ