শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রশীদ আহমদ ফেরদৌস বিন ইসহাক (রহ.)-এর কর্মময় জীবন ও দ্বীনি অবদান স্মরণে বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশালের ঐতিহাসিক টাউন হলে খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা আবদুল কাদের হোসনাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম এবং খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে অর্থবহ গণআন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, হকপন্থী উলামায়ে কেরামের আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব। মরহুম মাওলানা রশীদ আহমদ ফেরদৌস বিন ইসহাক (রহ.) আজীবন দীনের প্রচার-প্রসারে যে ত্যাগ ও অবদান রেখে গেছেন, তা দেশবাসীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ