শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট প্রতিনিধি

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগচিতে এক মাস চার দিন পর গণনা করে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা নগদ পাওয়া গেছে। এছাড়া স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাজারের তিনটি ডেগচি ও পাঁচটি দানবাক্সের সিলগালা খোলার পর গণনা শুরু হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে মোট অর্থের পরিমাণ ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সিসিক প্রশাসক জানান, দানবাক্স ও ডেগচি থেকে পাওয়া স্বর্ণের পরিমাণ ১ ভরি ৯ আনা ২ রতি। এছাড়া বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে।

এর মধ্যে রয়েছে—৫ পাউন্ড, ৩ হাজার ৯৯৪ ভারতীয় রুপি, ৫ থাই বাথ, ৯৯ সৌদি রিয়াল ২৫ হালালা, ২৯ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮ মার্কিন ডলার ২ সেন্ট, ৪০৩ ওমানি বাইসা, ৫৭ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ২৫ ফিলস, ১ ইরাকি দিনার, ২১ কাতারি রিয়াল ৫০ দিরহাম, ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের মুদ্রা, ৫০ পাপুয়া নিউগিনিয়ান কিনা, ১৫ চীনা ইউয়ান এবং ৫ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া।

এ ছাড়া নজরানা হিসেবে বেশ কয়েকটি গরু ও ছাগল পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানান।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শাহজালাল (রহ.)-এর ভক্ত ও মাজারের বিষয়ে আগ্রহী দেশ-বিদেশের মানুষের কাছে দানবাক্সে পাওয়া নগদ অর্থের বিবরণ তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। শিগগিরই বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে ওই প্রতিবেদন উপস্থাপন করবেন।

এর আগে গত ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। পরে ১৫ আগস্ট তৃতীয় দফায় ডেগচি ও দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ