বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন রোগী।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রামে ২৭ জন, ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, দক্ষিণে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহে ১৪ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ২১৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৭৯৩ জন এবং এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ