দেশের অরাজনৈতিক সংগঠন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কোরাইশীকে সভাপতি, হাটহাজারী মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিনকে সেক্রেটারি এবং শায়খ মুফতি হারুন ইযহারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাটহাজারী মাদরাসা মিলনায়তনে মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে ও মুফতি জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় ৮৬ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগà