প্রায় ১৮ বছর পর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব পদে পরিবর্তন এসেছে। নতুন এই পদে এসেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা মাওলানা গাজী আতাউর রহমান।
শনিবার (২৭ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরার বিশেষ অধিবেশনে নতুন মহাসচিবসহ দলটির কমিটি ঘোষণা করা হয়।
মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে বালুয়াভিটা গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
দাওরায়ে হাদিস (১ম বিভাগ) - যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া
হাদিসে কামিল (১ম বিভাগ) - ঢাকা আলিয়া
বি.এস.এস - ঢাকা কলেজ
এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) - ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজনৈতিক জীবন
কৈশোরে হাফেজ্জী হুজুর রহ.-এর খেলাফত আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সূচনায় অন্যান্যদের সাথে নেতৃত্ব প্রদান করেন। ১৯৯৫ সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব প্রাপ্ত হন। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন ২০০০ সাল পর্যন্ত । ২০০০ সালে পীর সাহেব চরমোনাই রহ.-এর হাত ধরে জাতীয় রাজনীতিতে যোগদান করেন। বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন ২০২৬ সাল পর্যন্ত। ২০২৬ এর ২৭ জুন তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।
কর্মজীবন ও লেখালেখি
সাপ্তাহিক লিখনীর সম্পাদক ও দৈনিক আমল-এর বার্তা সম্পাদক ছিলেন। বর্তমানে ফজলুল উলুম জহিরিয়া মাদরাসার প্রিন্সিপাল এবং বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন।
বিদেশ ভ্রমণ: সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, আরব আমিরাতসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পূবর্তন মহাসচিববৃন্দ
১৯৮৭ সাল থেকে ১০৯১ সাল পর্যন্ত সমন্বয়কারী ছিলেন ব্যারিস্টার কোরবান আলী।
৯১ সাল থেকে ৯৭ সাল পর্যন্ত সমন্বয়কারী ছিলেন মাওলানা আব্দুর রশিদ, পীর সাহেব বরগুনা
১৯৯৭ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মাওলানা নুরুল হুদা ফয়েজি
২০০৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ
জেডএম/
