শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইমন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমন ওই গ্রামের রফিক আকনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্র যায়, শনিবার সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর বাবার অগোচরে সে বাড়ির পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে সাইমনকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ