
|
বরগুনায় ডোবায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
প্রকাশ:
১৫ আগস্ট, ২০২৬, ০৬:১১ বিকাল
নিউজ ডেস্ক |
বরগুনার তালতলীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাইমন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন ওই গ্রামের রফিক আকনের ছেলে। স্বজন ও স্থানীয় সূত্র যায়, শনিবার সকালে সাইমন তার বাবার পাশে বসে খেলছিল। কিছুক্ষণ পর বাবার অগোচরে সে বাড়ির পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে সাইমনকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এসএইচ/ |