শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিতব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি শায়খ আল্লামা সাজিদুর রহমান ও মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী।

শুক্রবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তাঁরা এ আহ্বান জানান। তাঁরা দেশবাসী, বিশেষ করে ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম এবং ইমাম-খতিবদের সম্মেলনে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানি অপতৎপরতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে পড়েছে। এ লক্ষ্যেই আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ।

তাঁরা বলেন, দেশের সর্বস্তরের আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সম্মেলনে উপস্থিত হয়ে এটিকে সফল ও সার্থক করা উচিত।

বিবৃতিতে তাঁরা আরও বলেন, এ সম্মেলনের মাধ্যমে দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হিফাজতের প্রচেষ্টা আরও সুসংহত হবে এবং উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও দ্বীনি চেতনা আরও শক্তিশালী হবে—এটাই তাঁদের প্রত্যাশা।

নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনকে দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হিফাজতের সংগ্রামকে আরও সুসংহত করার মাধ্যম হিসেবে কবুল করেন এবং উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ