
|
আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৬, ০৭:৪৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিতব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি শায়খ আল্লামা সাজিদুর রহমান ও মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী। শুক্রবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তাঁরা এ আহ্বান জানান। তাঁরা দেশবাসী, বিশেষ করে ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম এবং ইমাম-খতিবদের সম্মেলনে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানি অপতৎপরতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলা বর্তমান সময়ে অপরিহার্য হয়ে পড়েছে। এ লক্ষ্যেই আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তাঁরা বলেন, দেশের সর্বস্তরের আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সম্মেলনে উপস্থিত হয়ে এটিকে সফল ও সার্থক করা উচিত। বিবৃতিতে তাঁরা আরও বলেন, এ সম্মেলনের মাধ্যমে দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হিফাজতের প্রচেষ্টা আরও সুসংহত হবে এবং উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও দ্বীনি চেতনা আরও শক্তিশালী হবে—এটাই তাঁদের প্রত্যাশা। নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনকে দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হিফাজতের সংগ্রামকে আরও সুসংহত করার মাধ্যম হিসেবে কবুল করেন এবং উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় করেন। আইও/ |