শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল (সোমবার, ৩ আগস্ট) মস্তিষ্কে হঠাৎ রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) শুরু হলে তাঁকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার (ব্রেইন অপারেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথা চিন্তা করে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

​এদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসী ও স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে দোয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ।

​জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার এক যৌথ বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানান। 

নেতৃদ্বয় বলেন, ‘মুরাদনগরের জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারওয়ার রাব্বী সাহেব হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাঁর কুদরতি স্পর্শে উনাকে দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন’—দেশবাসীর কছে এমন দোয়ার বিনীত অনুরোধ জানান তিনি।
​
কর্মঠ ও জনবান্ধব এই কর্মকর্তার হঠাৎ অসুস্থতার খবরে মুরাদনগর উপজেলা জুড়ে উদ্বেগ ও বিষাদের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ তাঁর দ্রুত আরোগ্যের জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ