
|
মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান
প্রকাশ:
০৪ আগস্ট, ২০২৬, ১০:২৯ রাত
নিউজ ডেস্ক |
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল (সোমবার, ৩ আগস্ট) মস্তিষ্কে হঠাৎ রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) শুরু হলে তাঁকে দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার (ব্রেইন অপারেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথা চিন্তা করে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসী ও স্থানীয় সর্বস্তরের মানুষের কাছে দোয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ। জমিয়তের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার এক যৌথ বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানান। নেতৃদ্বয় বলেন, ‘মুরাদনগরের জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারওয়ার রাব্বী সাহেব হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাঁর কুদরতি স্পর্শে উনাকে দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন’—দেশবাসীর কছে এমন দোয়ার বিনীত অনুরোধ জানান তিনি। আইও/ |