বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা

বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

আওয়ার ইসলাম ডেস্ক:

বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য সফররত কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরীর সঙ্গে সংগঠনের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিডল্যান্ড শাখার সভাপতি মাওলানা মুহিব্বুর রহমান মাসুম। সভা পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হুসাইন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা শেখ নূরে আলম হামিদী। এছাড়া বক্তব্য দেন শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ মাওলানা নোমান আহমদ এবং নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও রুবেল আহমদ।

মতবিনিময় সভায় যুক্তরাজ্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা শেখ নূরে আলম হামিদীর নেতৃত্বে সুধীজন ও জনশক্তিদের নিয়ে দিনব্যাপী একটি শিক্ষা সফর আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ সফরে কেন্দ্রীয় নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী উপস্থিত থাকার সম্মতি প্রদান করেন।

সভায় নেতারা যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ