টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ‍দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশ: ০৯ জুন, ২০২৬, ০৮:৫৩ সকাল
নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেলার সখীপুরে একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকাআপ ধাক্কায় দেওয়ায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যাইনি।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজন নিহত হন।

তিনি আরও বলেন, লাশ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

জেডএম/