শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে মুসলমানদের ‘বাংলাদেশি’ পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৩ জনকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর আগে জুন মাসের শুরুতে এক বৃদ্ধা নারীকে সীমান্ত এলাকায় এনে বাংলাদেশে প্রবেশে বাধ্য করার ঘটনাও ঘটেছে। বর্তমানে ওই নারী ঢাকার মিরপুর এলাকায় মানবেতর জীবনযাপন করছেন বলে তিনি উল্লেখ করেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, যশোরের বেনাপোল সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ অন্তত ১৩ জনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও স্বীকৃত সীমান্ত আচরণবিধির পরিপন্থী।

তিনি এ বিষয়ে আন্তর্জাতিক পরিসরে আলোচনা শুরু করতে এবং কূটনৈতিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভারতের নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ কার্যক্রমের আওতায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া এবং নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) সংক্রান্ত বিষয়গুলো এতদিন ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই বিবেচিত হচ্ছিল। তবে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির কারণে এসব বিষয়ের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, যখন কোনো দেশের অভ্যন্তরীণ নীতির প্রভাব প্রতিবেশী দেশের ওপর প্রত্যক্ষভাবে পড়ে, তখন তা আর শুধু অভ্যন্তরীণ বিষয় থাকে না; বরং আন্তর্জাতিক গুরুত্বের বিষয়ে পরিণত হয়। তাই সীমান্তে পুশইনের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আন্তর্জাতিক মহলে জোরালোভাবে উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানবাধিকারের প্রশ্নে কোনো ধরনের আপস করা উচিত নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ