বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

নড়াইলে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মুজাহিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মো. আব্দুর রহমান ওরফে মুজাহিদ (১৪) নামে এক মাদরাসা ছাত্র। নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ আব্দুর রহমান উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা মো. সাকায়েত হোসেন সাজ্জাদের ছেলে। তিনি পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি মাদরাসায় অধ্যয়নরত।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে আব্দুর রহমান নিজ বাইসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে বাড়ি ফিরে আসে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয়দের ভাষ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাকে একটি ইজিবাইকে লোহাগড়ার দিকে যেতে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা পায়জামা ও সাদা গেঞ্জি ছিল বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় বুধবার বিকেলে তার মা মোছা. মৌসুমী বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নিখোঁজ ছাত্রের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ছেলেটিকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং তার সন্ধানে কাজ করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ