শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ফার্মগেইটে বাসের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ফার্মগেইটে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বাসের ধাক্কায় সিএনজি চালিত একটি অটোরিকশার চালক মারা গেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেইট এলাকার দৈনিক ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের উল্টোদিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পথচারীরার জানিয়েছেন। নিহত চালকের চালকের নাম মামুন ফরাজী (৩৩)।

দুর্ঘটনার পর লোকজন লাব্বাইক পরিবহনের ওই বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে যান।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মামুন ফরাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন পথচারী। দুপুর ১টা ৯ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।

পথচারী কাজী ফয়সাল বলেন, “ডেইলি স্টারের বিপরীত পাশে সড়কে দ্রুতগতির যাত্রী বোঝাই লাব্বাইক বাসটি সিএনজিতে ধাক্কা দিলে দরজা ভেঙে চালক রাস্তায় ছিটকে পড়ে। সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল। পরে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম মামুন ফরাজী বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ