মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

যুদ্ধবিরতির পর স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলা ইরানের যুদ্ধে সাময়িক বিরতি ঘোষণার পর স্বর্ণের দাম বিপুল হারে বেড়েছে। দেশে এবং আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম।

বুধবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা আজ থেকেই কার্যকর হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ছয় হাজার ৫৯১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় পাঁচ হাজার ৫৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ৪০ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় পাঁচ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ ছয় হাজার ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় চার হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

এদিকে সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৮৩ টাকা বাড়িয়ে পাঁচ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে চার হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে তিন হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে বড় লাফ দিয়েছে। একইসঙ্গে বেড়েছে রুপার দামও।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১১ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে, জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪০ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। আর স্পট সিলভার ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ