মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ দিন ধরে আল-আকসা বন্ধ রাখা মানবাধিকারের লঙ্ঘন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

দীর্ঘ ৪০ দিন ধরে মুসলমানদের পবিত্রতম স্থান মসজিদে আল-আকসা সম্পূর্ণ অবরুদ্ধ থাকার ঘটনা মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং এটি মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে মনে করে জমিয়তে উলামায়ে ইসলাম। একই সঙ্গে, ইসরায়েলি কারাগারে বন্দি প্রায় ১১ হাজার ফিলিস্তিনির বিরুদ্ধে গণহারে ফাঁসির আইন পাশের খবর মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা বলে মন্তব্য করেছে দলটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা এই পরিস্থিতির তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে আল-আকসায় প্রবেশাধিকার পুনর্বহাল, নিরপরাধ বন্দিদের মুক্তি, এবং সব ধরনের দমন-পীড়ন বন্ধের আহ্বান জানাই।

তারা আন্তর্জাতিক সম্প্রদায় যেন নীরব না থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং নিরীহ মানুষের জীবন রক্ষা পায় এই আহ্বান জানান।

মানবতা, ন্যায়বিচার এবং শান্তির স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া জরুরি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ