গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার জনগণের সাথে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। সংগঠনের যুক্তরাজ্য শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার সংবিধানের দোহাই দিয়ে সত্তর পার্সেন্ট জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। গণভোটের রায় নিয়ে তামাশা করার অধিকার সরকারের নেই। অবলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশের জনগণ গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে।
রোববার (৫ এপ্রিল) বার্মিংহামের তাক্বওয়া মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।
আরও পড়ুন: কওমি সিলেবাসে ‘সিরাত’ অবহেলার শিকার হওয়া বেদনাদায়ক: মুহাম্মদ যাইনুল আবিদীন
যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী, যুক্তরাজ্য শাখার সহসভাপতি হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও ওল্ডহ্যাম শাখার সভাপতি মুহাদ্দীস মাওলানা কমর উদ্দিন, যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা নাজিম উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মাওলান বুরহান উদ্দিন বাহার, বায়তুলমাল সম্পাদক ইমাম মাওলান আবুল কালাম আজাদ।
মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, বার্মিংহাম শাখার সহসাধারণ সম্পাদক আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়া, লন্ডন মহানগর শাখার সহসভাপতি আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মুহাইমিন সুন্নাহ, লুটন শাখার সহসাধারণ সম্পাদক হাফিজ সাফওয়ান আহমদ,মিডল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ নোমান আহমদ, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা নাঈম আহমদ, প্রমুখ।
ঈদ সমাবেশ থেকে নেতৃবৃন্দ গণভোটের রায় দ্রুত বাস্তবায়নে আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহুত গণসমাবেশ সফল করতে সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জেডএম/