বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

সুজন হত্যা মামলায় হাসিনা-কাদের-কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক সুজন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত ১১ মার্চ সংশ্লিষ্ট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক শংকর কুমার ঘোষ।

রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের নির্দেশনা, পরিকল্পনা ও উসকানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে দেশজুড়ে অভিযান পরিচালিত হয়। এসব কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন তারিকুজ্জামান রাজিব, আসিফ আহমেদ সরকার, সলিমউল্লাহ সলুসহ সংশ্লিষ্টরা।

এ ছাড়া অভিযোগপত্রভুক্তদের মধ্যে আরও রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ অনেকে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় চূড়ান্তভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ