বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবায়দুর রহমান গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বরিশালের শীর্ষ আলেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই আলেম বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

মাওলানা ওবায়দুর রহমান বরিশালের প্রভাবশালী আলেম। তিনি নগরীর প্রধান দীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার মহাপরিচালক। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক উপদেষ্টা এবং চরমোনাই পরিবারের আত্মীয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ