বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

এবার আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তির দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দৈনিক প্রথম আলোর কার্যালয়ে কথিত হামলার অভিযোগের মামলায় দীর্ঘদিন কারাগারে থাকা তরুণ আলেম লেখক মুফতি আইনুল হক কাসেমীর মুক্তি দাবি করে এবার বিবৃতি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। এর আগে তার মুক্তি চেয়ে ‍বিবৃতি দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ  

বিবৃতিতে বলা হয়, নিরপরাধ আলেম মুফতি আইনুল হক কাসেমীর দীর্ঘদিন কারাবন্দি থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানায়, তাকে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা হয়েছে, যা ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট পরিপন্থী।

রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দৈনিক প্রথম আলোর অফিস ভাঙচুরের ঘটনায় মুফতি আইনুল হক কাসেমীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই; তাকে এ ঘটনায় জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন নিরীহ ও সম্মানিত আলেমকে এভাবে হয়রানি করা দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বিবৃতিতে দেশের সচেতন নাগরিক, আলেম সমাজ ও মানবাধিকার সংগঠনসমূহকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ