বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না'

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে কাজ করছে জরিপ অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশের  সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা সরকারিভাবে নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদফতরের একটি অভিজ্ঞ জরিপ দল গঠন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) থেকে আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করা হবে।

‎শনিবার (৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ জরিপ অধিদফতর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (GNSS) প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের সমুদ্রতল থেকে গড় উচ্চতা (এমএসএল) নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত জরিপ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালনা করবে। যার লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।

‎এ জরিপ কার্যক্রমটি ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ-এর নেতৃত্বে এবং দেবাশীষ সরকার, উপ-পরিচালক (জরিপ) (চলতি দায়িত্ব), ইনচার্জ, জিওডেটিক ডিটাচমেন্ট-এর তত্ত্বাবধানে  থানচি ও রুমায় অবস্থান করে বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করা হবে।
‎ ‎
‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জরিপ কার্যক্রমের জন্য সদ্য প্রস্তুতকৃত জিওইড মডেল (Geoid Model) এর মাধ্যমে জিএনএসএস রিসিভার হতে প্রাপ্ত Ellipsoid height থেকে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে নিরুপণ করা সম্ভব। জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দু ইত্যাদি দুর্গম এলাকায় গিয়ে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন, GNSS CORS এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।

এই জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদফতর (সার্ভে অব বাংলাদেশ) কর্তৃক দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফং- তা নির্ণয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে বলে জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ