মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

পঞ্চগড়ে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, ভাই ও খালাসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশু আল আমিন উপজেলার সোনাহার মল্লিকাদহ নুরুর বাজার সিকদার পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় এক মাদরাসার ছাত্র ছিল।

আহতরা হলেন, আল আমিনের মা আসমা খাতুন (৩৬), ছোট ভাই আরাফাত (৫), খালা সাজেদা বেগম (৩৭), খালাতো ভাই সুজাব আলী (৮), জুলেখা বেগম (৩৮) এবং ভ্যানচালক তারা মিয়া (৩৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন তার মা, ভাই ও খালার সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে পায়রা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা সাতজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।তবে পুলিশের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি সেলিম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ