মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও একটি জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রাম বন্দরে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেটিকে ভিড়ানোর প্রস্তুতি চলছে। শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার রাতেই মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে নোঙর করবে। এতে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানিয়েছেন, জ্বালানি তেলের জাহাজগুলোকে দ্রুত বার্থিং ও খালাসের ব্যবস্থা করা হচ্ছে, যাতে দেশের জ্বালানি চাহিদা নির্বিঘ্নে পূরণ করা যায়।

এ ছাড়া আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যা জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ