বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা

আল্লামা আবু তাহের নদভীর জানাজার সময় ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আজ রাত সাড়ে ১১ টায় জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদ্য প্রয়াত বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের কাসেমী নদভীর জানাজা নামাজ।
জানাজায় দেশের শ্রদ্ধাবরেণ্য আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির,  আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতি করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সদ্য প্রয়াত এই আলেমকে জামিয়া পটিয়ার কবরস্থানে দাফন করা হবে। 

উল্লেখ্য, দেশের প্রথম সারির দীনি বিদ্যাপীঠ চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরী ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। 
মাওলানা আবু তাহের নদভীর জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাঁর মৃত্যুতে পটিয়া মাদরাসার ছাত্র শিক্ষক ছাড়াও দেশের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

মাওলানা আবু তাহের নদভী দীর্ঘদিন যাবত জামিয়া ইসলামিয়া পটিয়ায় দরস দিয়ে আসছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি মাদরাসাটির মহাপরিচালক নিযুক্ত হন। 

পটিয়া মাদরাসার মুহতামিম ছাড়াও তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবং পটিয়া মাদরাসার অধীনে পরিচালিত ইসলামি সম্মেলন সংস্থা এবং তাহফিজুল কুরআন সংস্থার তত্ত্বাবধায়ক ছিলেন। এছাড়াও তিনি মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন। তিনি একজন লেখক হিসেবেও পরিচিত ছিলেন। বাজারে তাঁর বেশ কিছু বইপত্র রয়েছে।

সর্বপরি, দেশের ওলামা-মাশায়েখ, ইসলামি চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ  ও সর্বস্তরের মুসলমানকে উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ