বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

দুর্গাপুরে দেড় মাস ধরে নিখোঁজ শিক্ষার্থী আতাবুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি (মাসউদুর রহমান ফকির)

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দেড় মাস ধরে আতাবুর  হক (১৫) নামে এক শিক্ষার্থী  নিখোঁজ রয়েছেন। সন্তানকে খুঁজে না পেয়ে তার বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন।  ছেলেকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতিও জানিয়েছেন ওই বাবা-মা।

 সন্তানকে অনেক খোঁজাখুজি করেও না পেয়ে গত ২৩ ফেব্রুয়ারি দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ আতাবুর হকের বাবা ফজলুল হক। নিখোঁজ আতাবুর হক দুর্গাপুর উপজেলার বাকলজোড়া  ইউনিয়নের শ্রীরামখিলা  গ্রামোর বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

জিডি সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে  আতাবুর  হক (১৫) নিজ বাড়ি

শ্রীরামখিলা হতে গুজিরকোনা বাজারের উদ্দেশ্য বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ২৩ ফেব্রুয়ারি দুর্গাপুর থানায়  সাধারণ ডায়েরি করা হয় । জিডিতে বলা হয়েছে- আতাবুর হকের  গায়ের রং শ্যামলা,  মুখমণ্ডল হালকা লম্বাটে, উচ্চতা ৪ ফুট, পরনে ছিল সাদা রংয়ের শার্ট । কেউ আতাবুরের সন্ধান পেলে

01955880432 নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার  বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর তাকে খুঁজে পেতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ