মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে দুর্ঘটনার পর থেকে মেইল ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে আছে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করবে। পরে সকাল সাড়ে ৮টার পর রিলিফ ট্রেন এসে পৌঁছে। উদ্ধার কাজ চলছে।

ঈদের দিন এই মেইল ট্রেনটিই চলাচল করে জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ঈদের পরদিন থেকে সব ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করে। যেহেতু ঈদের রাতে দুর্ঘটনা ঘটেছে, সেহেতু কোথাও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন আটকে থাকার ঘটনা ঘটেনি। ঢাকা এবং চট্টগ্রাম থেকে শিডিউল অনুযায়ী যেসব ট্রেন ছাড়বে, সেগুলো কুমিল্লায় পৌঁছতে কিছুটা সময় লাগবে। আশা করা হচ্ছে, ততক্ষণে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।

হাইওয়ে পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে মামুন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুর যাচ্ছিল। পদুয়ার বাজার রেলক্রসিং অতিক্রমের সময় ঢাকা থেকে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটির মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের ১২ যাত্রী।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ