বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

৯ বগি লাইনচ্যুত, উত্তরের পথে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কিছু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটি ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশে যাচ্ছিল। তিলকপুর স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের পেছনের ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার প্রধান রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ঈদযাত্রায় সাধারণ যাত্রীরা এতে দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুততম সময়ে লাইন পরিষ্কার করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ