বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

দেশবাসীকে হেফাজতে ইসলামের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানিয়েছেন উষ্ণ শুভেচ্ছা ও মোবারকবাদ।

গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তাঁরা।

নেতৃদ্বয় দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনবে প্রশান্তি ও কল্যাণের বার্তা।

বিবৃতিতে নেতৃদ্বয় ইরানের ওপর আমেরিকা ও দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং এই ধরনের আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সংহতি জানান।

এছাড়া দেশের নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সরকার যেন দেশকে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে পরিচালনা করে, ন্যায়বিচার, ইনসাফ ও জনগণের কল্যাণ নিশ্চিত করে।

তাঁরা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানের জন্য ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন—ঈদ হোক সবার জন্য আনন্দ, শান্তি ও কল্যাণের উৎস।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ